ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

মাধবপুরে তেলবাহী লরির পেছনে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন।

বুধবার মাধবপুর উপজেলার নারাইনপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সৈয়দ আশরাফুজ্জামান ফয়সাল। তিনি সৈয়দ এস এন জামানের ছেলে। তাঁর বাড়ি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোতয়ালী থানার নবার কাটারা এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি খালি তেলবাহী লরি (ঢাকা মেট্রো ঢ-৪১-০২৮৫) মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-৪০৬৩) সজোরে লরিটির পেছনে ধাক্কা দেয়।

সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা সুপারভাইজার সৈয়দ আশরাফুজ্জামান ফয়সাল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

মাধবপুরে তেলবাহী লরির পেছনে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত

আপডেট সময় ০২:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫