ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত পত্রিকা বিক্রেতা শফিকুল Logo হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি Logo মাধবপুরের ধর্মঘর স্কুলের ১৮ ফ্যান চুরি, আটক নাইটগার্ডের স্বীকারোক্তি Logo তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক Logo মুক্তিযুদ্ধে শহীদদের প্রাপ্য সম্মান দেয়নি ফ্যাসিস্ট সরকার: মির্জা ফখরুল Logo মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা হয়েছে বারবার — মির্জা ফখরুল Logo মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত: এখান থেকেই মুক্তিযুদ্ধের সূচনা—মির্জা ফখরুল Logo মাধাইয়া ইউপি’র ওয়াশরুমের বেহাল দশা, মনিটরিংয়ে উঠে এলো চিত্র

ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার

আশুগঞ্জ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে যুবদলের সাবেক সদস্য সচিবসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ‌। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জেলার বিজয়নগর উপজেলার মাদবেরবাগ এলাকার আনোয়ার হোসেন ও একই উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের রফিকুল ইসলাম। রফিকুল বিজয়নগর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৫০টি ইয়াবাবড়ি উদ্ধার ও মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আশুগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইসাহাক মিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন।

নাম প্রকাশে অনিচ্ছুক আশুগঞ্জ উপজেলার একজন জানান, শুক্রবার দুই মাদক কারবারিকে ১০ হাজার ইয়াবাবড়িসহ গ্রেপ্তার করা হয়। পরে বিষয়টি রফা-দফা করে মাত্র ৩৫০টি ইয়াবাবড়ি দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের এক সোর্স জসিম ও বিজয়নগরের আরেক মাদক কারবারির মাধ্যমে বাকি ইয়াবাবড়িগুলো কিশোরগঞ্জের ভৈরবের জীবন মিয়া নামে আরেক মাদক কারবারির কাছে বিক্রি করা হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিযান চালিয়ে ইয়াবাবড়িসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা

error:

ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫