ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

খেলাধুলায় যুবসমাজকে জাগাতে মাধবপুরে সৈয়দ ইশতিয়াকের আহ্বান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

“যুবসমাজকে সঠিক পথে ফেরাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই”— শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন দৃঢ় মন্তব্য রেখে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন হবিগঞ্জের সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ। শনিবার বিকেল ৩টায় শাহজিবাজার বড় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের সূচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্ম নানা প্রলোভনের কারণে পথ হারাচ্ছে। খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ার ফলেই বাড়ছে মাদক, অপরাধ ও নৈতিক অবক্ষয়। মাঠগুলো আবার সক্রিয় হলে এবং খেলোয়াড়দের চর্চার সুযোগ তৈরি হলে যুবসমাজ আবার সঠিক পথে ফিরে আসবে। তিনি জানান, ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে রাজনৈতিক কালো অধ্যায়ের অবসান ঘটেছে। আগের অস্থিরতায় তরুণদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ কমে গেলেও এখন পরিবর্তনের এ সময়ে খেলাধুলার পাশাপাশি রাজনৈতিক সচেতনতা জরুরি।

হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিষয়ে তিনি বলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল ধানের শীষ প্রতীক পেয়েছেন। তিনি মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন। নির্বাচিত হলে খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক–সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, মাদক ও সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলাকে কেন্দ্র করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, সমাজ ও প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে ক্রীড়া উন্নয়ন সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় রতনপুর একাদশ ও ধর্মমন্ডল একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫–৪ ব্যবধানে জয় পায় ধর্মমন্ডল একাদশ।

শাহজিবাজার বড় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শ্লোগান, করতালি ও বাঁশির আওয়াজে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।

ইউথ সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভাপতির বক্তব্যে মোঃ আবদাল মিয়া জানান, খেলাধুলা সমাজের অগ্রগতির অন্যতম শক্তি এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজন করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

খেলাধুলায় যুবসমাজকে জাগাতে মাধবপুরে সৈয়দ ইশতিয়াকের আহ্বান

আপডেট সময় ০৭:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫