ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস Logo লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পারভেজ সম্পাদক মনির Logo মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ Logo মাধবপুরে সিজারের পর পেটে গজ রাখার অভিযোগ ভিত্তিহীন, বায়োপসিতে ক্যানসার-টিবির আলামত মেলেনি

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মধ্যে সংঘর্ষ, নিহত ১

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন হাজতি নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজতি হযরত।

কারা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলা নিয়ে হাজতি পাগলা হযরত (২৫) ও রহিদুর মিয়া (40)-এর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার কাঠের একটি টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় পরপর আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

নিহত পাগলা হযরত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে। তিনি বকশীগঞ্জ থানার মামলা নং–১৪, জিআর মামলা নং–২৪২(২)-২৫-এর আসামি ছিলেন। অপর হাজতি রহিদুর মিয়া বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের ছেলে।

জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা জানান, নিহত হাজতির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপর হাজতি রহিদুর মিয়া বর্তমানে জামালপুর জেলা কারাগারে রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক

error:

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মধ্যে সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় ০৯:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫