ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনায় মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেববাড়ি জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে আলেম-ওলামা, মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন মসজিদের ইমামসহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘ রাজনৈতিক নেতৃত্ব, দেশ ও জাতির কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নোয়াপাড়াসহ সারাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুসল্লিদের ভিড়ে পুরো মসজিদ প্রাঙ্গণে এক হৃদয়স্পর্শী পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ–৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আজ তাঁর সুস্থতার জন্য সবাই যে দোয়া করছেন, তা আমাদের সামাজিক ও রাজনৈতিক ঐক্যের প্রতিচ্ছবি। এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও থাকবো।”

এছাড়া বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাজাহান। তিনি বলেন, “বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের অবিচল নেত্রী। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আজকের এই দোয়া মাহফিলে তাঁর প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা পুনরায় প্রকাশ পেয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নোয়াপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫