ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই Logo লাখাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার নির্বাচন নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে ক্ষোভ Logo টাকার অভাবে চিকিৎসা সংকটে আগুনে পোড়া কিশোরী ইভা Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ফলাফল Logo সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত Logo লাখাই প্রেসক্লাবের উদ্যোগে ধলাই মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল Logo ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ

মাধবপুরে যৌথ বাহিনীর অভিযানে ৯২ পিস ইয়াবা-৬৬০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে যৌথ বাহিনীর অভিযানে ৯২ পিস ইয়াবা ও ৬৬০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের সদর গ্রামে অভিযান চালায় মাধবপুর আর্মি ক্যাম্পের টহল দল।

আটক মাদক কারবারির নাম মো. শাহআলম (৪৩)। তিনি জগদীশপুর ইউনিয়নের সদর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

মাধবপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে আর্মির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাহআলমকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার শয়নকক্ষ তল্লাশি করে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক শাহআলমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই

error:

মাধবপুরে যৌথ বাহিনীর অভিযানে ৯২ পিস ইয়াবা-৬৬০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৯:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫