ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ Logo নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ Logo মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ Logo মাধবপুরে ৭ দফা দাবিতে দলিল লিখকদের মানববন্ধন Logo ঐতিহ্যবাহী হরিপুর নৌকা বাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ Logo মাধবপুরে টিএন্ডটি এক্সচেঞ্জে এখন কাজ নেই

মমতাজ বেগমের অবৈধ গর্ভপাত ক্লিনিকে র‍্যাব–স্বাস্থ্য বিভাগ–প্রশাসনের অভিযান

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোডে একটি ভাড়া বাসার রুমে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর, নোংরা ও সম্পূর্ণ অনিরাপদ পরিবেশে অবৈধ গর্ভপাত, জটিল ডি অ্যান্ড সি অপারেশন এবং নরমাল ডেলিভারি করিয়ে আসছিলেন মমতাজ বেগম নামে এক অসাধু ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব, জেলা স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে সোমবার তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০–এর ২৮ ধারায় মমতাজ বেগমকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত অবৈধ চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।

জেলা সিভিল সার্জন জানান, অনুমোদনহীনভাবে এমন জটিল চিকিৎসা কার্যক্রম পরিচালনার ফলে বহু মা ও শিশুর জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছিল। তিনি আরও জানান, জেলার অন্য কোথাও কেউ এ ধরনের অননুমোদিত চিকিৎসা কার্যক্রম চালালে সিভিল সার্জন কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয় বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সিভিল সার্জন সকলকে দায়িত্বশীলভাবে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান

error:

মমতাজ বেগমের অবৈধ গর্ভপাত ক্লিনিকে র‍্যাব–স্বাস্থ্য বিভাগ–প্রশাসনের অভিযান

আপডেট সময় ১১:৪৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫