ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিএনপি নেতা মীর শাহে আলমের পদত্যাগ Logo লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ Logo লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ Logo সিংহগ্রামকে অসামাজিকতামুক্ত করার শপথ, ঈদের পর দিন বিশেষ পরামর্শ সভা Logo মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ নিহত ৪ Logo কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ, নিহত ১২ Logo মাধবপুরে সুরমা চা বাগানে অবৈধ বালু উত্তোলন, ২ ট্রাক্টর জব্দ, আটক ১ Logo হবিগঞ্জে ঈদের দিন ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৩০ Logo মাধবপুরে ঈদেও রাইফেল হাতে সীমান্ত পাহারায় বিজিবি, দায়িত্বে অবিচল দেশপ্রেমের দৃষ্টান্ত Logo মাধবপুরে ২০ হাজার মুসল্লির ঈদের জামাত, আল-আরাফাহ ঈদগাহে অনন্য ধর্মীয় মিলনমেলা

কবে কাটবে দুর্ভোগ? লাখাইয়ের মোড়াকরি–জিরুন্ডা সড়ক সেতু সংস্কারে কেন এত দীর্ঘসূত্রিতা

পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি থেকে জিরুন্ডা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা তিন দশকেরও বেশি সময় ধরে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘ ৩০–৩৫ বছরে উন্নয়নের কোনো ছোঁয়া না লাগায় গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কে স্থানীয়দের ভোগান্তি এখন চরমে।

সবচেয়ে নাজুক পরিস্থিতি কাইট্টার খালের ওপর নির্মিত সেতুকে ঘিরে। সেতুটি এতটাই জরাজীর্ণ যে, স্থানীয়দের ভাষায়—‘হাওয়ায় দুলতে থাকা বিমানের মতো’। অনেক সময় ব্রিজে উঠতে মই পর্যন্ত ব্যবহার করতে হয় মানুষের! ফলে বাধ্য হয়ে যাতায়াতকারীরা ব্রিজ না উঠেই খালের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সামান্য বৃষ্টি হলেই খালে পানি জমে গিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা।

এলাকাবাসীর অভিযোগ, ব্যবহারের অনুপযোগী এই সেতু নির্মাণ জনভোগান্তি কমানোর বদলে সরকারি অর্থের অপচয়ের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। দুই-তিন গ্রামের হাজারো মানুষ কৃষি কাজ থেকে শুরু করে দৈনন্দিন চলাচলে চরম সমস্যায় পড়ছেন। তাদের একটাই দাবি—মোড়াকরি–জিরুন্ডা সড়কে দ্রুত ইটের ছোঁয়া লাগানো এবং সেতুটি জরুরিভিত্তিতে সংস্কার।

এই বিষয়ে ২ নম্বর মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “এই কাজের জন্য ইউনিয়ন পরিষদের কোনো বরাদ্দ নেই। উপজেলা পরিষদ উদ্যোগ নিলে এলাকার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে।” তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়ক ও সেতুটি সংস্কার হলে ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াত সহজ হবে।

দীর্ঘস্থায়ী দুর্ভোগ থেকে মুক্তির আশায় এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে উপজেলা পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা মীর শাহে আলমের পদত্যাগ

error:

কবে কাটবে দুর্ভোগ? লাখাইয়ের মোড়াকরি–জিরুন্ডা সড়ক সেতু সংস্কারে কেন এত দীর্ঘসূত্রিতা

আপডেট সময় ১০:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫