ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২

তফসিলের আগে দেশে না ফিরলে ভোটার হতে পারবেন না তারেক রহমান

বাংলার খবর ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি (নভেম্বর) মাসের শেষের দিকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির একজন জ্যেষ্ঠ নেতা। দেশে ফিরে তার ভোটার হওয়ার কথা থাকলেও, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশে না ফিরলে তিনি ভোটার হতে পারবেন না— এমন তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট সূত্র।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হয়। তখন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে অবস্থান করায় তারা ভোটার হতে পারেননি। সম্প্রতি ডা. জুবাইদা দেশে ফিরে ভোটার হলেও এখনো ভোটার হননি তারেক রহমান। লন্ডনেও তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করেননি বলে জানা গেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখা সূত্র জানায়, নির্বাচনে প্রার্থী হতে হলে ছবিসহ জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার অন্তর্ভুক্ত করা যায় না। তাই তারেক রহমানকে ভোটার হতে চাইলে অবশ্যই তফসিল ঘোষণার আগেই দেশে ফিরতে হবে।

এ বিভাগের একজন কর্মকর্তা জানান, “যুক্তরাজ্যের কয়েকটি শহরে প্রবাসীদের ভোটার কার্যক্রম চালু থাকলেও তারেক রহমান সেখানে ভোটার হবেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট অফিস। তিনি বাংলাদেশে এসেই ভোটার হতে চান।”

তফসিলের পরে ভোটার হওয়ার জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, “তফসিলের পর ভোটার হতে চাইলে আদালতের নির্দেশনা এবং নির্বাচন কমিশনের পাঁচ কমিশনারের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন হয়। একজন কমিশনার দ্বিমত দিলেই ভোটার হওয়া সম্ভব নয়।”

এদিকে বিএনপির বিভিন্ন সূত্র বলছে, চলতি মাসের শেষেই দেশে ফিরে ভোটার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

error:

তফসিলের আগে দেশে না ফিরলে ভোটার হতে পারবেন না তারেক রহমান

আপডেট সময় ০৭:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫