ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব Logo মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন Logo মাধবপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার Logo চুনারুঘাটের শালটিলা বন বিটে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ Logo চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া

হিরো আলম গ্রেপ্তার

বাংলার খবর ডেস্ক:

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ–পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিনের শর্ত ভঙ্গ ও আদালতে হাজিরা না দেওয়ার অভিযোগ ওঠে।

মামলা সূত্রে জানা যায়, হিরো আলমের স্ত্রী রিয়া মনি হত্যাচেষ্টা, মারধর, ভয়ভীতি দেখানো ও সোনার চেইন চুরির অভিযোগে হাতিরঝিল থানায় মামলা করেন। অভিযোগে বলা হয়েছে, গত ২১ জুন এক বৈঠকে হিরো আলমসহ ১০–১২ জন মিলে বাদী ও তার পরিবারের সদস্যদের মারধর করেন এবং পরে তার বাসায় অনধিকার প্রবেশ করে শারীরিক হামলা চালানো হয়।

এ ঘটনায় ২৩ জুন রিয়া মনি থানায় মামলা করেন। মামলার তদন্তের অগ্রগতির অংশ হিসেবে পুলিশের দাবি—আজ মূল আসামি হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার অপর আসামি আহসান হাবিব সেলিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

হিরো আলম গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫