ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হবিগঞ্জ-৪: বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সমর্থন দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা

Oplus_16908288

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সৈয়দ মোহাম্মদ ফয়সলের নাম ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে বিরল এক ঐক্যের দৃশ্য। মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও শামীমা আক্তার শাম্মী দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সৈয়দ ফয়সলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।

শামীমা আক্তার শাম্মী বলেন, “দল আমার জীবনের চেয়ে প্রিয়; ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয়— দল, দেশ ও গণতন্ত্রই আমাদের মূল শক্তি।”
অ্যাডভোকেট আমিনুল ইসলাম যোগ করেন, “দলই আমার সব। সৈয়দ ফয়সল ভাই আমাদের সবার প্রার্থী। দলের ঐক্যই জয়ের পথ প্রশস্ত করবে।”

অন্যদিকে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান বলেন, “রাজনীতিতে মতভেদ থাকতে পারে, তবে লক্ষ্য একটাই— জনগণের কল্যাণ ও গণতন্ত্র। আমরা শান্তিপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে কাজ করব।”

বিএনপি প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল এই সমর্থনকে রাজনৈতিক সংস্কৃতিতে বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, “জামায়াতের প্রতিদ্বন্দ্বী থাকবেন, তবে আমরা সহনশীলতার সঙ্গে নির্বাচন পরিচালনা করব। কোনো প্রতিহিংসা নয়, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে কাজ করব।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

error:

হবিগঞ্জ-৪: বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সমর্থন দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা

আপডেট সময় ১০:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫