ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান

বাংলার খবর ডেস্ক:

বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে গেছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে, বৈঠকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও প্রশাসনিক বিষয় নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।

তবে এটি প্রধান উপদেষ্টার ‘কল অন’ বৈঠক নয়; বরং তিন বাহিনীর প্রধানরা নিজেদের উদ্যোগে আলোচনা করে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্র জানিয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে এর আগে থেকেই তিন বাহিনী প্রধানদের একটি বৈঠকের শিডিউল নির্ধারিত ছিল। তবে আজকের বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে—তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠককে ঘিরে প্রশাসনিক তৎপরতা ও কৌতূহল দেখা দিয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান

আপডেট সময় ১১:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫