ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

মাধবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মাধবপুর উপজেলা ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরী ও পৌর যুবদলের জনি পাঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সহ-সভাপতি মাসুকুর রহমান, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “যুবদল দেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমান সময়েও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে।”

তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আলহাজ্ব সৈয়দ মো. ফয়সলকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের শত শত নেতা-কর্মী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

error:

মাধবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০৬:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫