ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মসজিদের মোয়াজ্জিনকে মারধরের ঘটনায় পদ হারালেন বিএনপি নেতা

বাংলার খবর ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল লতিফকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে মসজিদ কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত হয়েছেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক জয়নাল চৌধুরী।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় জরুরি বৈঠক ডেকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় মসজিদ কমিটি।

উল্লেখ্য, গত সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর শ্রীমঙ্গল জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল লতিফকে প্রকাশ্যে গায়ে হাত তোলেন এবং লাঞ্ছিত করেন বিএনপি নেতা ও মসজিদ কমিটির সদস্য জয়নাল চৌধুরী।

এই ঘটনায় ধর্মপ্রাণ মুসলমান, ইমাম সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে এবং জয়নাল চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার সকালে মসজিদ কমিটির জরুরি বৈঠকে জয়নাল চৌধুরীকে সদস্য পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া জানা গেছে, এই ঘটনার জন্য তিনি আজ বাদ জোহর প্রকাশ্যে ক্ষমা চাইবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা মো. মহসিন মিয়া মধু, মসজিদ কমিটির উপদেষ্টা মো. ইয়াকুব আলী, নুরে আলম সিদ্দিকী, সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, এবং মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মসজিদের মোয়াজ্জিনকে মারধরের ঘটনায় পদ হারালেন বিএনপি নেতা

আপডেট সময় ০৬:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫