ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে দুইটি মামলা থাকতে হবে: এম এ মালিক

**বাংলার খবর ডেস্ক:**

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, *“আগামী নির্বাচনে যারা মনোনয়ন পাবে, তাদের বিরুদ্ধে অন্তত দুইটি মামলা থাকতে হবে।”*

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের পক্ষ থেকে আয়োজিত ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প–৪’-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গত ১৭ বছরে আপনার নামে একটি মামলাও হলো না, অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা হলো, তাকে কারাগারে রাখা হলো। দল যেন তাদের মনোনয়ন না দেয়, যারা অতীতে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আতাত করে মামলা এড়িয়ে চলেছেন।”

এসময় এম এ মালিক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি দীর্ঘদিন মানুষের সেবা করে যাচ্ছেন। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি শেষ জীবন পর্যন্ত কাজ করে যেতে চান।

তিনি আরও বলেন, “তারেক রহমান ৩১ দফায় রাষ্ট্র মেরামতের স্পষ্ট রূপরেখা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে আছি। দেশনেত্রী খালেদা জিয়া আমাকে বলেছেন—দেশেই থেকে মানুষের সেবা করতে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, তেতলী ইউনিয়ন বিএনপি সভাপতি আজমল আলি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিফতা, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে দুইটি মামলা থাকতে হবে: এম এ মালিক

আপডেট সময় ০৫:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫