ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

**মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:**

হবিগঞ্জের মাধবপুর বাজারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম।

অভিযানে অনিয়মের অভিযোগে আলিফ লাম বেকারিকে ৫ হাজার, বন্ধন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার, মেসার্স পাল ব্রাদার্সকে ১০ হাজার, কুসুমকলি বেকারিকে ৫ হাজার এবং কৃষ্ণ পাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিএসটিআই সিলেট কার্যালয়ের কর্মকর্তারা এবং মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৬:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫