ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

লাখাইয়ে হরিণাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ এখন পুকুরে পরিণত

Oplus_16908288

পারভেজ হাসান, বাংলার খবর লাখাই প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার হরিণাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিনের জলাবদ্ধতায় এখন মাছ চাষের পুকুরে পরিণত হয়েছে। মাঠে পানি জমার কারণে শিক্ষার্থীদের চলাচল ও খেলার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, মাঠের কোথাও হাঁটু, কোথাও কোমর আর কোথাও বুক সমান পানি জমে আছে। বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার ব্যবহারের সুযোগ না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকরা বিকল্প ভাঙাচোরা রাস্তা ব্যবহার করে স্কুলে প্রবেশ করছেন।

মাঠের ভেতরে থাকা শিশুদের খেলার সরঞ্জাম ও দোলনাগুলোও পানির নিচে ডুবে গেছে। দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের খেলাধুলার পরিবেশ পুরোপুরি নষ্ট হয়েছে।

লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল উদ্দিন বলেন, “আমি এই পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণভাবে পরিচিত এবং খুবই দুঃখিত। সরকারি বরাদ্দ বা প্রকল্প থেকে মাঠটি দ্রুত ভরাটের প্রস্তাব ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আমরা চাই দ্রুত মাঠটি মাটি দিয়ে ভরাট করা হোক, যাতে শিক্ষার্থীরা নিরাপদে খেলতে পারে।”

তবে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যালয়ের সামনের রাস্তা ও খেলার মাঠ দ্রুত মাটি দিয়ে ভরাট না হলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি বাড়বে। তাঁরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

লাখাইয়ে হরিণাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ এখন পুকুরে পরিণত

আপডেট সময় ০৭:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫