ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

মাধবপুরে ধর্ষণ মামলার আসামি ফয়েজ মিয়া চট্টগ্রাম থেকে গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার মাধবপুরে সংঘটিত ধর্ষণ মামলার মূল আসামি মো. ফয়েজ মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম মাধবপুর থানাধীন এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা। গত ২৬ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের পর বাড়ি থেকে বের হওয়ার পথে আসামি ফয়েজ মিয়া তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি গোয়ালঘরে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে।

পরে ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ফয়েজ মিয়া পলাতক ছিলেন।

তাকে গ্রেফতারের জন্য র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ দল বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ফেনীর দাগনভূঁইয়া থানার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ফয়েজ মিয়া (৩০) মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের ইছব আলীর ছেলে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ

error:

মাধবপুরে ধর্ষণ মামলার আসামি ফয়েজ মিয়া চট্টগ্রাম থেকে গ্রেফতার

আপডেট সময় ১১:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫