ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২ বন্ধু Logo মাধবপুরে ১৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার Logo লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ Logo লাখাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ Logo দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন Logo বাংলাদেশে ভারতীয় ভিসার সব ক্যাটাগরি চালু, প্রধান সমস্যা স্লট বুকিং Logo আমেরিকায় থাকায় এবার পূজামণ্ডপ পরিদর্শনে যেতে পারছেন না সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান Logo অস্ত্রকাণ্ডে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর, দাবি সূত্রের Logo লাখাইয়ে সরকারি কর্মচারীর মৃত্যু, সৎকার নিয়ে দুই স্ত্রীর বিরোধের অবসান

সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে — সৈয়দ মোঃ ফয়সল

Oplus_16908288

রায়হান আহমেদ সম্রাট,মাধবপুর প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সার্বজনীন পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, হবিগঞ্জ-০৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল।

পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। ধর্ম যার যার, দেশ সবার— এই মূলনীতিতে বিএনপি বিশ্বাস করে। অতীতে যেমন সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই সবাই নিরাপদ ও আনন্দময় পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করুক। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই ধারা অব্যাহত রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাইসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত ২১ সেপ্টেম্বর সৈয়দ মোঃ ফয়সল চুনারুঘাট উপজেলার ৭৩টি সার্বজনীন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। যা স্থানীয় পূজা উদ্যাপন কমিটি এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে। তিনি এটিকে শুধু আর্থিক সহায়তা নয়, বরং সম্প্রীতি ও আন্তরিক শুভেচ্ছার প্রতীক হিসেবে অভিহিত করেন।

তিনি সবাইকে ঐক্য, সহনশীলতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

error:

সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে — সৈয়দ মোঃ ফয়সল

আপডেট সময় ০২:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫