ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে — সৈয়দ মোঃ ফয়সল

Oplus_16908288

রায়হান আহমেদ সম্রাট,মাধবপুর প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সার্বজনীন পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, হবিগঞ্জ-০৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল।

পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। ধর্ম যার যার, দেশ সবার— এই মূলনীতিতে বিএনপি বিশ্বাস করে। অতীতে যেমন সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই সবাই নিরাপদ ও আনন্দময় পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করুক। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই ধারা অব্যাহত রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাইসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত ২১ সেপ্টেম্বর সৈয়দ মোঃ ফয়সল চুনারুঘাট উপজেলার ৭৩টি সার্বজনীন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। যা স্থানীয় পূজা উদ্যাপন কমিটি এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে। তিনি এটিকে শুধু আর্থিক সহায়তা নয়, বরং সম্প্রীতি ও আন্তরিক শুভেচ্ছার প্রতীক হিসেবে অভিহিত করেন।

তিনি সবাইকে ঐক্য, সহনশীলতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে — সৈয়দ মোঃ ফয়সল

আপডেট সময় ০২:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫