ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

মাধবপুরে ভারতীয় ইস্কফসহ মাদক কারবারি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিহবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ইস্কফসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ধর্মঘর এলাকায় এ অভিযান চালায়।

অভিযানে মো. রুবেল মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ২৭ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করা হয়।

আটক রুবেল মিয়া নরসিংদী সদর উপজেলার বাসাইল গ্রামের মো. কাজল মিয়ার ছেলে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত আসামিকে মাদকদ্রব্য ও অন্যান্য জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

মাধবপুরে ভারতীয় ইস্কফসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৩:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫