ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সীমান্তে ২৫ বিজিবির হাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আসামি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দুই আসামিকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

১৯ সেপ্টেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পূর্ব কালাছড়া এলাকায় বিষ্ণপুর বিওপির বিশেষ টহলদল অভিযান চালিয়ে আসামীবিহীন ৯ হাজার ৮৬৬ পিস ভারতীয় ইয়াবা আটক করে। এর বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।

অপরদিকে, একইদিন সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বটতলী এলাকায় ধর্মঘর বিওপির টহলদল অভিযানে দুই আসামিকে আটক করে। আটককৃতরা হলো—
১. মোঃ রোকন (২৬), পিতা মোঃ আক্কাস মিয়া, গ্রাম সানহাবুল্লা।
২. আপন মিয়া (১৯), পিতা মোঃ বকুল মিয়া, গ্রাম মাঝিশাইল।

তাদের কাছ থেকে ৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য ৩ লাখ ১ হাজার ১০০ টাকা।

আটক আসামিদের মাদকদ্রব্য ও জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

২৫ বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যাতে মাদক ও চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সীমান্তে ২৫ বিজিবির হাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আসামি আটক

আপডেট সময় ০৮:৫৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫