ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন Logo ঘুষ, দুর্নীতি, অসদাচরণ ও নারী হয়রানির অভিযোগ পেইজের এরিয়া ম্যানেজার জাহাঙ্গীরের বিরুদ্ধে Logo মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব Logo মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন Logo মাধবপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার

পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি স্থগিত

বাংলার খবর ডেস্ক: পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মাহবুব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার লক্ষ্যে ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন শুরু হয়। তবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অসহযোগিতা, দমন-পীড়ন ও দুর্নীতির অভিযোগে আন্দোলন দীর্ঘায়িত হয়। এরই মধ্যে বহু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা, চাকরিচ্যুত ও বরখাস্তসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সংগঠনটি জানায়, গত দুই বছরের আন্দোলনে বিদ্যুৎ সরবরাহ কখনো বন্ধ রাখা হয়নি। চলমান গণছুটি কর্মসূচিতেও প্রায় ৩৩ হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নিলেও উপকেন্দ্র চালু রেখে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, মাঠপর্যায়ের বাস্তবতা উপেক্ষা করে পল্লী বিদ্যুৎ কর্মীদের দেশবিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

তবে সরকারের বিদ্যুৎ উপদেষ্টা আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস দেওয়ায় গণছুটি কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন

পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি স্থগিত

আপডেট সময় ০৫:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫