ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ

মাধবপুরে হরিপুর দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও জশনে জুলুশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
ঐতিহ্যবাহী হরিপুর দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। শনিবার (৬ অক্টোবর) সকালে দরবার শরীফ প্রাঙ্গণ থেকে জশনে জুলুশ (র‍্যালি) বের হয়, যা হরিণবেড়সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে দরবারে ফিরে এসে মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়।

এই জশনে জুলুশের নেতৃত্ব দেন দরবার শরীফের মুর্শিদ ক্বেবলা, পীরে কামেল হযরত মাওলানা মাহবুবুর রহমান মারাজ (মাঃজি.আঃ)। র‍্যালিতে বিপুল সংখ্যক মুরিদ, আশেক ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মাহবুবুর রহমান মারাজ। এছাড়া উপস্থিত ছিলেন মুহাদ্দিস মুফতি শাফি মাহমুদ সাহেব (খলিফা, হরিপুর দরবার শরীফ), মাওলানা মুহাদ্দিস ও মুফাসসির ফরহাদ হোসাইন, এবং হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মুখলেছুর রহমান।

বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল মানবজাতির জন্য এক মহা গুরুত্বপূর্ণ দিন, যেদিন আল্লাহর প্রিয় রাসুল হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আবির্ভূত হন। তাঁর জীবন ও আদর্শ বিশ্ববাসীর জন্য অনুকরণীয়, যিনি শান্তি, সৌহার্দ্য ও মানবতার পতাকা উড্ডীন করেছেন।

মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীর মাওলানা মাহবুবুর রহমান মারাজ (মাঃজি.আঃ)।

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ

error:

মাধবপুরে হরিপুর দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও জশনে জুলুশ অনুষ্ঠিত

আপডেট সময় ০২:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫