ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার, কালেঙ্গা বনে অবমুক্ত Logo ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মাধবপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন Logo গাঁজা সেবনে বিশৃঙ্খলা: দু’জনের জেল-জরিমানা Logo লাখাইয়ে তোলপাড়: কলেজের জমি কিনলেন অধ্যক্ষ ও কর্মচারীরা Logo মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার Logo ধর্মঘর ও কালিবাজারে অতিরিক্ত হাসিলের প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট, চরম ভোগান্তিতে ক্রেতারা Logo মাধবপুরে মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার Logo আন্দিউড়া ইউনিয়নে মোত্তাকিম চৌধুরীর সমর্থনে গ্রামবাসীর বিশাল উঠান বৈঠক Logo মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৫ Logo অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে পরিবর্তনের ইঙ্গিত
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদনে

ছালেহাবাদ দাখিল মাদ্রাসায় নতুন কমিটি গঠন, সভাপতি নির্বাচিত হাসান আহমদ

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছালেহাবাদ মুহিয়্যূচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের গভার্নিংবডি ও ম্যানেজিং কমিটির ৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সালেহ আহমাদ। মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান আহমদ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল হাই। দাতা সদস্য মো. আব্দুল ওয়াহেদ এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মহব্বত আলী, মো. সাহেদুল আলম ও মো. হাবিবুর রহমান। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল ওয়াহেদ চৌধুরী ও মো. ইমরান হাসান।

নবনির্বাচিত সভাপতি হাসান আহমদ একজন ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে ফ্রেন্ডস সোশ্যাল ফাউন্ডেশন (FSF)-এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের মরহুম মর্ত্তুজা আলীর সুযোগ্য পুত্র তিনি।

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে হাসান আহমদ বলেন— “ঐতিহ্যবাহী প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ছালেহাবাদের এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় আমানত। আমি সর্বোচ্চ চেষ্টা করবো মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে। আল্লাহ যেন আমাকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তৌফিক দেন। আপনাদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময় কাম্য।”

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার, কালেঙ্গা বনে অবমুক্ত

error:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদনে

ছালেহাবাদ দাখিল মাদ্রাসায় নতুন কমিটি গঠন, সভাপতি নির্বাচিত হাসান আহমদ

আপডেট সময় ০৬:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫