ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মাধবপুরে কিশোরের ছুরিকাঘাতে শিশু নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে অপর এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার রান্নাঘরের পাশে শিক্ষার্থী মো. এহসানুল হক নাবিল (১৩) এর সঙ্গে সহপাঠী মোহাম্মদ আশরাফুল ইসলাম রাফি (৮)-এর জুতা ছোড়ে দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাবিল রান্নাঘরের পেঁয়াজ–মরিচ কাটার ছুরি দিয়ে রাফিকে একাধিকবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।

নিহত আশরাফুল ইসলাম রাফি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আর অভিযুক্ত এহসানুল হক নাবিল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় নাবিলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মাধবপুরে কিশোরের ছুরিকাঘাতে শিশু নিহত

আপডেট সময় ০৫:১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫