ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

লাখাইয়ে পুলিশের অভিযানে ডাকাত দলের সরদার গ্রেফতার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের অভিযানে ডাকাত দলের সরদার ও ওয়ারেন্টভুক্ত আসামি মঈনুদ্দিন (৪০) গ্রেফতার হয়েছে। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতার মঈনুদ্দিন বামৈ গ্রামের বুইদ্ধা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে বামৈ মুক্তিযোদ্ধা জিয়া কলেজের পেছনে ডাকাতদের অবস্থানের খবর পেয়ে এএসআই আনোয়ারুল হক কনস্টেবল প্রণয়সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে বামৈ কাটিহারা এলাকা থেকে প্রধান আসামি মঈনুদ্দিনকে গ্রেফতার করা হয়।

এএসআই আনোয়ারুল হক বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টের আসামি মঈনুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।”

লাখাই থানার ওসি বন্দে আলী জানান, গ্রেফতারকৃত মঈনুদ্দিনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

লাখাইয়ে পুলিশের অভিযানে ডাকাত দলের সরদার গ্রেফতার

আপডেট সময় ১১:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫