ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ

লাখাইয়ে দুই ভাইকে ছুরিকাঘাত, একজনের অবস্থা আশঙ্কাজনক

পারভেজ হাসান লাখাই, হবিগঞ্জঃ
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের মাদনা বাজারে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বেগুনাই গ্রামের মৃত করিম হোসেনের ছেলে মাহফুজ মিয়া (৪২) ও মাসুক মিয়া (৪০)। এর মধ্যে মাসুক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুই ভাই বাজার থেকে বাড়ি ফেরার সময় মুক্তছন মিয়ার ছেলে নজরুল মিয়া, মিলন মিয়ার ছেলে নুরুল আমিন ও করিম হোসেনের ছেলে কামরুল মিয়াসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে তারা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেন। সেখানে মাহফুজ চিকিৎসাধীন থাকলেও মাসুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

আহতদের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, *“আমার দুই ভাই একসাথে বাড়ি ফিরছিল, হঠাৎ করেই নজরুল, নুরুল আমিন, কামরুলসহ কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালায়। বর্তমানে একজন মৃত্যুর সঙ্গে লড়ছে, আরেকজন সদর হাসপাতালে ভর্তি।”*

এ বিষয়ে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) বিপুল বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, হামলাকারী ও ভুক্তভোগী পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ

error:

লাখাইয়ে দুই ভাইকে ছুরিকাঘাত, একজনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় ০১:৩৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫