ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নবীগঞ্জে বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন পাবে লক্ষাধিক শিশু

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী সরকারি ব্যবস্থাপনায় ৯ মাস বয়স থেকে শুরু করে ১৫ বছর বয়স বা নবম শ্রেণি পর্যন্ত সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। উপজেলার ৩১৩টি কেন্দ্রে ১ লক্ষ ৩ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে ডা. আব্দুস সামাদ বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, তবে এর জন্য জনসচেতনতা ও সঠিক সময়ে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। আমরা চাই, নবীগঞ্জের প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনা হোক। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ সম্পদ। তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য এ ধরনের টিকা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারকে সচেতন হয়ে ক্যাম্পেইনে অংশ নিতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।”

সবার সম্মিলিত প্রচেষ্টায় নবীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নবীগঞ্জে বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন পাবে লক্ষাধিক শিশু

আপডেট সময় ০৯:০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫