ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে লুটপাট-ভাঙচুর মামলার প্রধান আসামী বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বাংলার খবর মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে লুটপাট ও ভাঙচুর মামলার প্রধান আসামীকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চৌমুহনী বাজারে এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, সোনাই নদী রাবার ড্যাম সমবায় সমিতির সভাপতি ছায়েদুর রহমান, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মামলার বাদী সবুজ মিয়া, ছাত্রনেতা শিমুল শাহ, সমাজসেবক গিয়াস উদ্দিন এবং ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসানের চাহিদা অনুযায়ী বাদী টাকা দিতে অস্বীকৃতি জানালে, বিপুল অর্থের বিনিময়ে মামলার মূল আসামী—বহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান এবং যুবলীগ নেতা আনিছুর রহমান—কে অভিযোগপত্র থেকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই চৌমুহনী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য সোহাগ মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জুলাই সোহাগ মেম্বারের বড় ভাই সবুজ মিয়া বাদী হয়ে আরিফুর রহমানকে প্রধান আসামী করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

পরে ১২ আগস্ট বাদী সবুজ মিয়া হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে এসআই মেহেদী হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে লুটপাট-ভাঙচুর মামলার প্রধান আসামী বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৫:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫