ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল Logo বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Logo জামিন পেলেন ইনু-মেনন-মানিক Logo মাধবপুরে ঈদে বেড়াতে গিয়ে হামলার শিকার পরিবার, লুট স্বর্ণ ও নগদ অর্থ Logo মাধবপুরে সুরমা চা-বাগানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার Logo মাধবপুরে সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলনে সেনাবাহিনীর অভিযান, জব্দ ৫ ড্রেজার Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ Logo ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক Logo সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতি খোলা চিঠি Logo হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: সাতাউকে মোহনীয় ইসলামী নাশিদ সন্ধ্যা

সড়ক দুর্ঘটনায় আহত মেজর মিসবাহ জাবেদ ও তাঁর পরিবার

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ: চট্টগ্রাম থেকে ঢাকাগামী পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাহমুদপুর গ্রামের সন্তান মেজর মিসবাহ জাবেদ ও তাঁর পরিবার। দুর্ঘটনাটি ঘটে রোববার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্টের নিকট মিয়ামি রেস্টুরেন্টের সামনে।

জানা গেছে, মেজর মিসবাহ জাবেদ তাঁর নিজস্ব গাড়িতে পরিবারসহ ঢাকা যাচ্ছিলেন। এ সময় হঠাৎ সড়ক দুর্ঘটনায় তাঁর স্ত্রী চোখে গুরুতর আঘাত পান। মেজর জাবেদ নিজেও আঘাতপ্রাপ্ত হন। তাঁদের সঙ্গে থাকা পারিবারিক সহকারীও আহত হন।

দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত কুমিল্লা সিএমএইচে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সবাইকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল রয়েছে। পরিবারটির দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্বজন ও স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল

error:

সড়ক দুর্ঘটনায় আহত মেজর মিসবাহ জাবেদ ও তাঁর পরিবার

আপডেট সময় ১০:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫