ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ) নবীগঞ্জ উপজেলার হরিধরপুর গ্রামের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া আর নেই। মৃত্যুর পর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় হরিধরপুর ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননার সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার এবং একদল পুলিশ সদস্য। এলাকার শত শত মানুষ এ সময় একত্রিত হন শ্রদ্ধা জানাতে।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকা শেখ রাসেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১০টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে ও বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধার প্রস্থান সবাইকে ভীষণভাবে ব্যথিত করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লাল মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় ০৭:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫