ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নবীগঞ্জে বিয়ের দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের মায়ের মর্মান্তিক মৃত্যু, কালিমন্দিরে সম্পন্ন হলো বিয়ে

বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ | সানাইয়ের সুরে গুঞ্জরিত হচ্ছিল বাড়ি। সাজ সাজ রব চারপাশে। কিন্তু হঠাৎই বিষাদ নেমে আসে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে। বিয়ের আনন্দের দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কনের মা। হৃদয়বিদারক এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, কলেজ ছাত্রী স্বর্ণা সরকারের বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক ধনাঢ্য পরিবারের সঙ্গে। রবিবার রাতে ছিলো মালাবদলের অনুষ্ঠান। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে ঘর ঝাড়ু দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসায় অসাবধনতাবশত আরতি সরকার (৫০) বৈদ্যুতিক তারে স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মায়ের মৃত্যু সংবাদ না জানিয়ে কনেকে শান্তনা দিয়ে রাত ৯টায় হবিগঞ্জ শহরের কালিমন্দিরে সম্পন্ন করা হয় মালাবদল। স্বর্ণা সরকার জানতে পারেননি তার মা আর বেঁচে নেই।

প্রসঙ্গত, মৃত আরতি সরকার ইমামবাড়ি গ্রামের শ্রীনন্দ সরকারের স্ত্রী। এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো বিয়ে বাড়িতে নেমে এসেছে নিস্তব্ধতা ও শোকের ছায়া।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নবীগঞ্জে বিয়ের দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের মায়ের মর্মান্তিক মৃত্যু, কালিমন্দিরে সম্পন্ন হলো বিয়ে

আপডেট সময় ১২:১৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫