ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নাশকতার অভিযোগে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজু আটক

  • সাগর আহমেদ
  • আপডেট সময় ১১:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৭৭১ Time View

বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুকে (৪০)। শুক্রবার রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের বাঁশ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত সাজু নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন চৌধুরীর পুত্র। তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদেও নেতৃত্ব দিয়েছেন।

পুলিশ জানায়, গত বছরের আগস্টে হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার নেতৃত্ব দেন সাজু। এছাড়াও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গোপনে নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান জানান, অভিযুক্তের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে এবং শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নাশকতার অভিযোগে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজু আটক

আপডেট সময় ১১:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫