ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

আমরা জামালপুরকে সেই চাঁদাবাজ থেকে উদ্ধার করে একটি জনগণের জামালপুর গড়তে চাই — নাহিদ ইসলাম

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, “বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিল, তারা জামালপুরবাসীর পক্ষে কাজ করেনি। বরং জামালপুরকে সন্ত্রাস ও চাঁদাবাজের অভয়ারণ্যে পরিণত করেছিল। আমরা সেই চাঁদাবাজদের হাত থেকে জামালপুরকে মুক্ত করে একটি জনগণের জামালপুর গড়তে চাই।”

সোমবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জামালপুর পৌর শহরের ফৌজদারি মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “সমিতির নামে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করা হয়েছে, ঠিক যেভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে অর্থ লোপাট করে বিদেশে পাচার করা হয়। এই লুটপাটের রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতেই আমাদের আন্দোলন।”

এর আগে তিনি জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শহরের হরিজন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি জামিয়া ইনআমিয়া ইসলামী কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ এবং তমালতলা এলাকায় পদযাত্রায় অংশ নেন। পদযাত্রা শেষে ফৌজদারি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পথসভায় আরও বক্তব্য রাখেন— জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব লুৎফর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

নাহিদ ইসলাম আরও বলেন, “বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন সংস্কার জরুরি। সেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ ব্যবস্থা— যাতে রাষ্ট্রব্যবস্থার দলীয়করণ না হয়।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে এবং উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে ভোটের অনুপাতে। তাহলেই রাষ্ট্রক্ষমতার ভারসাম্য বজায় থাকবে। তবে এই বিষয়ে এখনো ঐকমত্য না হওয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন আটকে আছে।”

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

আমরা জামালপুরকে সেই চাঁদাবাজ থেকে উদ্ধার করে একটি জনগণের জামালপুর গড়তে চাই — নাহিদ ইসলাম

আপডেট সময় ০৯:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫