ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

লাখাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১: ৫ ঘণ্টা পরে মেলেনি সন্ধান

বাংলার খবর প্রতিনিধি, লাখাই, হবিগঞ্জঃ
হবিগঞ্জের লাখাই উপজেলায় সন্তোষপুর হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে ফরিদ মিয়া (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ পাঁচ ঘণ্টা পার হলেও তার কোনো খোঁজ মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪টার দিকে ফরিদ মিয়া আরও দুই জেলের সঙ্গে নৌকায় করে হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ তিনি পানিতে পড়ে তলিয়ে যান। সঙ্গীরা দ্রুত খোঁজাখুঁজি শুরু করলেও তাকে আর পাওয়া যায়নি।

খবর পেয়ে দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। তবে নৌকায় থাকা জেলেরা সুনির্দিষ্ট জায়গা দেখাতে না পারায় উদ্ধার কাজ ব্যাহত হয়। হাওরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নির্দিষ্ট স্থান শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।

লাখাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালানো হয়েছে, তবে সন্ধ্যা নাগাদও নিখোঁজ ফরিদ মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।

লাখাই থানার ওসি বন্দে আলী জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

লাখাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১: ৫ ঘণ্টা পরে মেলেনি সন্ধান

আপডেট সময় ০৮:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫