ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির বিশেষ অভিযান: ২৯ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে ৫৫ বিজিবি। সীমান্তরক্ষী এই বাহিনী তিনটি পৃথক জায়গায় চালায় বিশেষ এই অভিযান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৮১ হাজার টাকার ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করা হয়। এসব পণ্য ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

একই দিনে, চুনারুঘাটের গুইবিল বিওপি সীমান্তের গহীন এলাকা থেকে উদ্ধার করা হয় ২৬ কেজি ভারতীয় গাঁজা। অন্যদিকে মাধবপুরের তেলিয়াপাড়া ও মনতলা বিওপির পৃথক অভিযানে জব্দ হয় আরও ১৪ কেজি গাঁজা এবং ১২ ক্যান বিদেশি বিয়ার।

বিজিবি জানায়, জব্দকৃত সকল মাদক ও পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমসে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “আমরা নিয়মিতভাবে সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালাচ্ছি। দেশের নিরাপত্তা ও যুবসমাজকে রক্ষার জন্য এই অভিযান চলবে।”

তিনি আরও জানান, জুলাই মাসে এখন পর্যন্ত ৫৫ বিজিবি ২ কোটি ৩৫ লাখ টাকার পণ্য ও মাদক জব্দ করেছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির বিশেষ অভিযান: ২৯ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ

আপডেট সময় ১০:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫