ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

বাংলার খবর ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন—এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং কনস্টেবল মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর এলাকায় আহমাদ ওয়াদুদ নামের এক ব্যক্তির মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ছিনতাইকারীরা চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল, টাকা ও মানিব্যাগ নিয়ে যায়। তার স্ত্রী সেসময় কিছুটা দূরে থাকায় নিরাপদ ছিলেন।

ঘটনার মাত্র ৩ মিনিট দূরত্বে থাকা মোহাম্মদপুর থানায় ৫ মিনিটের মধ্যে উপস্থিত হন ভুক্তভোগী ও তার স্ত্রী। অথচ পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ জানানো হয়।

তবে অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়ে পুলিশ সন্দেহভাজন তিনজন—ইউসুফ, সিয়াম ও জহুরুলকে গ্রেফতার করেছে। ছিনতাই হওয়া মোবাইলটিও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট সময় ০৬:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫