ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Logo জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা Logo বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্যসহ কাভার্ড ভ্যান আটক Logo বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে পদ্ম গোখরা উদ্ধার, সাতছড়িতে অবমুক্ত Logo রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন Logo পাঁচ চা বাগানে কর্মবিরতি, মজুরি না পেয়ে সংকটে হাজারো শ্রমিক Logo ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

লাখাই বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হলেন আল-আমিন ইসলাম অনিক

  • পারভেজ হাসান
  • আপডেট সময় ১১:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৮০৮ Time View

বাংলার খবর প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ)হবিগঞ্জের লাখাই উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আল-আমিন ইসলাম অনিক। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিআরডিবির সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিমান কুমার দাশ।

জানা গেছে, চেয়ারম্যান পদের জন্য একমাত্র প্রার্থী ছিলেন অনিক। প্রতিদ্বন্দ্বী না থাকায় নিয়ম অনুযায়ী তাকেই নির্বাচিত ঘোষণা করা হয়।

ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—হবিগঞ্জ জেলার পল্লী উন্নয়ন উপ-পরিচালক হুমায়ুন কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন খান, প্রকল্প কর্মকর্তা কে এম শাহেদ আহমেদ, উপজেলা সমবায় অফিসার রূপালী রানী পাল, সাবেক বিআরডিবি চেয়ারম্যান তোফাজ্জল হক, লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত প্রমুখ।

এদিকে নতুন চেয়ারম্যান আল-আমিন ইসলাম অনিক দায়িত্ব গ্রহণের পর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে অগ্রাধিকার দেয়ার ঘোষণা দেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল

error:

লাখাই বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হলেন আল-আমিন ইসলাম অনিক

আপডেট সময় ১১:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫