ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার

আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাংলার খবর ডেস্ক উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি আর্থিক অনুরোধ জানিয়ে পোস্ট করেছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি সরিয়ে নেওয়া হয়, যা ঘিরে সৃষ্টি হয়েছে নানা আলোচনা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার কিছু সময় পর প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছিল— “যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চান, তারা ত্রাণ ও কল্যাণ তহবিলের নির্দিষ্ট নম্বরে অর্থ জমা দিতে পারেন।”

পোস্টটিতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাব নম্বরও সংযুক্ত ছিল। কিন্তু ৩০ মিনিটের মধ্যেই পোস্টটি মুছে ফেলা হয় এবং এর কারণ জানানো হয়নি।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান (এফটি-৭ বিজিআই মডেল) মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আইএসপিআরের তথ্যমতে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিটেই দুর্ঘটনায় পড়ে।

এ ঘটনায় মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে বলে জানায় আইএসপিআর।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২

error:

আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

আপডেট সময় ০৬:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫