ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা Logo মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একইসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করা যাবে না—এমন সিদ্ধান্ত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত দ্বিতীয় দফার ১৭তম দিনের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রীর পদে দলীয় প্রধান থাকা যাবে না—এ বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। কিছু দল ভিন্নমত দিলেও তারা জাতীয় সনদে “নোট অব ডিসেন্ট” দিতে পারবেন।’

এই প্রস্তাব নিয়ে একাধিক দিন ধরে আলোচনা হয়েছে। বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটসহ কয়েকটি দল মনে করে, এক ব্যক্তি একাধিক পদে থাকলে সমস্যা নেই। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মতো অধিকাংশ দল একই ব্যক্তির হাতে একাধিক পদ থাকা উচিত নয় বলে মত দেয়।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে—যারা আপত্তি জানাতে চান তারা জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন, প্রয়োজনে সিদ্ধান্ত পুনর্বিবেচনাও করতে পারেন।’

আজকের আলোচনায় আরও সিদ্ধান্ত হয়—তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহাহিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান নিয়েও সমন্বিত প্রস্তাব গৃহীত হবে।

বৈঠকের শুরুতেই বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন ড. বদিউল আলম মজুমদার।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

আপডেট সময় ১২:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫