ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo মাধবপুরে নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা Logo উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল Logo মাধবপুরে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু Logo লাখাইয়ে মিনিবাসের ধাক্কায় দুমড়েমুচড়ে মিশুক, আহত ২ Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩ Logo লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা

মাধবপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদের হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান, জেলা প্রশিক্ষক লুৎফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, অধ্যক্ষ জাহির উদ্দিন, অধ্যক্ষ আমির হোসেন ও প্রধান শিক্ষক মিজানুর রহমান।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন জাহিদুল ইসলাম ও আকলিমা আক্তার। তারা এই প্রণোদনামূলক পদক্ষেপকে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

error:

মাধবপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেট সময় ০২:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫