ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে: মির্জা ফখরুল

বাংলার খবর ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং দেশের সামনে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং গণতন্ত্রবিরোধীরা আবারও জোট বাঁধতে শুরু করেছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক আলোচনায় ফখরুল বলেন, যারা শোষণহীন সমাজ ও গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা ক্ষমতা ফিরে পাওয়ার ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় দেশের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাচ্ছে। গণতন্ত্র বিরোধীরা সংগঠিত হয়ে এটিকে ধ্বংসের চক্রান্ত করছে। যত দ্রুত নির্বাচন ও সংস্কার সম্পন্ন হবে, দেশের ততই মঙ্গল হবে।

তিনি ‘একাত্তর প্রশ্নে কোনো আপোস নেই’ মন্তব্য করে বলেন, ১৯৭১ আমাদের মূল বিশ্বাস ও সংগ্রাম। গণতন্ত্রে আপোস নয়, আলোচনা ও সহনশীলতার মাধ্যমে রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।

আলোচনায় গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি দেখাতে ষড়যন্ত্র চলছে। বিচার, সংস্কার ও নির্বাচন ছাড়া রাজনৈতিক উত্তরণ সম্ভব নয়।

সভায় আরও বক্তব্য রাখেন শেখ শহিদুল ইসলাম বাবলু, মোস্তফা জামাল হায়দার, হাসনাত কাইয়ুম, তানিয়া রব, মজিবুর রহমান মঞ্জু, নুরুল হক নূর, শহীদুল্লাহ কায়সার, এম মিজানুর রহমান, আখতার হোসেন, আবুল হাসান রুবেল, নাজমুল হক প্রধান ও নঈম জাহাঙ্গীর প্রমুখ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫