ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না — এড. আমিনুল ইসলাম

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, “নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই — ফেব্রুয়ারীতেই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে।”

তিনি বলেন, “গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের করণীয় একটাই — বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে পুনরুদ্ধার করা।”

তিনি আরও অভিযোগ করেন, “দুই বোন মিলে দেশের অর্থ-সম্পদ বিদেশে পাচার করে জাতিকে আর্থিকভাবে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। এই দেশে আর কোনো সাজানো নির্বাচন হবে না, হবে না কোনো ডামি ভোট।”

শুক্রবার বিকেলে কাশিমনগর রেল স্টেশন মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে কাশিমনগরবাসীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শহীদুল ইসলাম শানু মাস্টার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মন্টি, যুবনেতা নুরুল হক শাহ, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন, সমাজসেবক ইউনুছ মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, যুবদল নেতা নাহিদ মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য মাহমুদুল ইসলাম সাবিদ ও আল আমিন, যুবদল নেতা শেখ হিরা মিয়া প্রমুখ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

error:

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না — এড. আমিনুল ইসলাম

আপডেট সময় ০৮:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫