ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, বাহুবল, হবিগঞ্জ

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) ডাঃ মৃনাল কান্তি দেব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মারুফ ফারুকী।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলী আকবর, ৫নং লামাতাশী ইউনিয়ন চেয়ারম্যান আ ক ম উস্তার মিয়া তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি মিয়া মোঃ সিজিল, বাহুবল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান জাহাঙ্গীর ও বাহুবল মডেল প্রেস ক্লাবের সদস্য সচিব হাবিবুর রহমান নোমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য জনসংখ্যা বিষয়ে সচেতনতা তৈরি অত্যন্ত জরুরি। পরিবার পরিকল্পনা ও মা-শিশুর স্বাস্থ্য বিষয়ে সরকারি কার্যক্রমকে আরও গতিশীল করার উপর তারা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা সহকারী ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫