ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

বড়লেখায় প্রতারণার অভিযোগ: বিদেশ পাঠানোর নামে ১ লাখ টাকা আত্মসাৎ

বাংলার খবর প্রতিনিধি, জুড়ী (মৌলভীবাজার):

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের এক নারী অভিযোগ করেছেন, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এক ব্যক্তি। প্রতারণার শিকার ওই নারীর নাম জুমেরা খাতুন।

জুমেরা খাতুন জানান, বড়লেখা উপজেলার ইয়াকুবনগর (মহুবন্দ) এলাকার মৃত অকাই মিয়ার ছেলে মো. মাসুদ আহমদ সবুজ (৩৫) তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তিনি আশ্বাস দেন যে, তার ছেলেকে বিদেশে ভালো চাকরির ব্যবস্থা করে দেবেন। সেই বিশ্বাসে জুমেরা খাতুন মাসুদ আহমদ সবুজকে ১ লাখ টাকা প্রদান করেন।

তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রতিশ্রুত ভিসা বা কোনো ধরনের বিদেশ যাওয়ার ব্যবস্থা না করায় তিনি টাকা ফেরত চাইলে অভিযুক্ত সবুজ গালাগালি ও হুমকি দেন বলে অভিযোগ করেন জুমেরা খাতুন।

ভুক্তভোগী নারী জানান, বারবার টাকা ফেরতের অনুরোধের পরও তিনি টাকা ফেরত পাননি। বাধ্য হয়ে তিনি বড়লেখা কোর্টে প্রতারণা মামলা করেছেন।

জানা গেছে, অভিযুক্ত মাসুদ আহমদ সবুজ পূর্বে স্থানীয় একটি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, এর আগেও এমন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন

error:

বড়লেখায় প্রতারণার অভিযোগ: বিদেশ পাঠানোর নামে ১ লাখ টাকা আত্মসাৎ

আপডেট সময় ০২:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫