ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

কোহলিকে ছাড়িয়ে ডু প্লেসির রেকর্ড

বাংলার খবর ডেস্ক
টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের মালিক এখন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। দীর্ঘদিন এই রেকর্ড ছিল ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির দখলে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে (MLC) টেক্সাস সুপার কিংস দলের হয়ে খেলছেন ডু প্লেসি। সম্প্রতি সিয়াটেল ওরকাসের বিপক্ষে ম্যাচে ৫২ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে দলটি ১৮৮ রান করে এবং ৫১ রানে জয় পায়।

এই ইনিংস খেলার মাধ্যমে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ৬ হাজার ৫৬৪ রানের কোহলির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন ডু প্লেসি। এই তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে আছেন কোহলি এবং তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস ভিন্স, যার রান ৬ হাজার ৩৫৮।

অধিনায়ক হিসেবে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (৬ হাজার ২৮৩) ও রোহিত শর্মা (৬ হাজার ৬৪)।

তবে সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান এখনও বিরাট কোহলিরই। এ পর্যন্ত তার রান ১৩ হাজার ৫৪৩। অন্যদিকে, ডু প্লেসির সংগ্রহ ৪২২ ম্যাচে ১১ হাজার ৮৪৭ রান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

কোহলিকে ছাড়িয়ে ডু প্লেসির রেকর্ড

আপডেট সময় ০৮:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫