ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

মাধবপুরের বহরা রাবার ড্যামে নিখোঁজ পর্যটক, চার ঘণ্টা পরও সন্ধান মেলেনি

নিখোঁজ পর্যটক

মাধবপুর প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা রাবার ড্যামে ভ্রমণে এসে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। নিখোঁজ ব্যক্তির নাম জলিল মিয়া (৩৫), যিনি মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা। সে পেশায় অটোরিক্সা চালাক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ দুপুরে বন্ধুবান্ধবসহ বেড়াতে এসে হঠাৎ করেই পানিতে তলিয়ে যান জলিল মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সন্ধান কাজ শুরু করে। তবে দীর্ঘ ৪ ঘণ্টা অভিযান চালিয়েও এখনো তার কোনো খোঁজ মেলেনি।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ড্যামের আশপাশে ভিড় করেছেন শতাধিক স্থানীয় মানুষ ও পর্যটক। ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম। সার্বিক সহযোগিতা করছে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুুফা সহ মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অঞ্জন ভৌমিক।

ফায়ার সার্ভিসের এক সদস্য জানিয়েছেন, পানির গভীরতা এবং প্রবাহ বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে পাওয়া না যায়, ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে। সোনাই নদী রাবার ড্যাম পানি ব্যবস্থপনা সমবায় সমিতির সভাপতি ছায়েদুর রহমান জানান, রাবার ড্যামে পর্যটক আসা নিরউৎসাহিত করতে আমরা ইউএনও নির্দেশে ব্যবস্থা করছি। আগামীকাল সকালে আমরা লাল পতাকা দিয়ে ঝুঁকিপূর্ন জায়গা নির্ধারন করে সাইনবোর্ড দেওয়া হবে। সরকার ঘোষিত কোন পর্যটন এরিয়া না হওয়ার পরও এখানে পর্যটক আসে আমরা ঝুঁকিপূর্ন ঘোষনা করে আজকে মাইকিং করিয়ে পর্যটক পানিতে নামা নিষেধ করতেছি।

এদিকে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিখোঁজের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

মাধবপুরের বহরা রাবার ড্যামে নিখোঁজ পর্যটক, চার ঘণ্টা পরও সন্ধান মেলেনি

আপডেট সময় ০৮:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫