ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

সীমান্তে চামড়া পাচার ও পুশইন রোধে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্তে গবাদিপশু ও কোরবানির চামড়া পাচার এবং অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ জুন) সকালে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিজিবি নিরলসভাবে কাজ করছে।”

তিনি জানান, কোরবানির পশুর দেশীয় চাহিদা প্রায় ১ কোটি হলেও, দেশে মজুদ রয়েছে প্রায় ২ কোটি পশু। শুধু হবিগঞ্জ জেলাতেই রয়েছে ৭,২০০-এরও বেশি খামার, যেখানে মজুদ প্রায় ৭৫ হাজার পশু, অথচ চাহিদা মাত্র ৭০ হাজার। তাই সীমান্ত দিয়ে গরু চোরাচালানের কোনো যৌক্তিকতা নেই এবং এটি দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, গরু ও চামড়া পাচার প্রতিরোধে নজরদারি ক্যামেরা, ড্রোন ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ টহল চালানো হচ্ছে। ঈদের পর চামড়া পাচার রোধেও বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি পরিচালিত অভিযানে প্রায় ১৭ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে এবং বিএসএফের সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিত প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “ঈদের ছুটিতে বিজিবির সদস্যরা ব্যক্তিগত ছুটির চিন্তা না করে সীমান্ত নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

সীমান্তে চামড়া পাচার ও পুশইন রোধে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান

আপডেট সময় ০৩:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫