ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

লাখাইয়ে মাদনা বাজারের সরকারি মার্কেট দখলে, ইজারায় বাধা

স্টাফ রিপোর্টার লাখাই (হবিগঞ্জ): লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের মাদনা বাজারে সরকারি মহিলা মার্কেটসহ বিভিন্ন স্থাপনা দখল করে রেখেছে একদল ব্যবসায়ী। ফলে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ইজারা আদায় থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ইজারাদার আবুল কালাম মিয়া।

জানা যায়, বেগুনাই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে আবুল কালাম মিয়া ১লা বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত এক বছরের জন্য সরকারি বিধি অনুযায়ী মাদনা বাজারের ইজারা নেন। কিন্তু ইজারা পাওয়ার পর বাজারের মহিলা মার্কেট, নৌ ঘাট ও অন্যান্য সরকারি স্থানে ইজারা আদায়ে বাধা সৃষ্টি করেন স্থানীয় দখলদার ব্যবসায়ীরা।

আবুল কালাম মিয়া বলেন, “সরকারি অনুমোদন থাকার পরও আমি এখন পর্যন্ত মহিলা মার্কেট, নৌ ঘাট কিংবা অন্যান্য সরকারি স্থানে ইজারা আদায় করতে পারিনি। নৌ ঘাটে ইজারার কথা বললে কেউ স্বীকার করে না, বরং বাধা দেয়।”

তিনি আরও জানান, বাজারের মহিলা মার্কেট দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন মাদনা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অমূল্য রায় এবং অন্যান্য দোকানগুলো দখলে রেখেছেন সম্ভু, বিষ্ণুসহ কয়েকজন ব্যবসায়ী।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিলা মার্কেটের প্রতিটি কক্ষ দখল করে ধান, চাল ও অন্যান্য সামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছে। মার্কেটের দখলদারিত্বের বিষয়টি স্বীকার করে অমূল্য রায় বলেন, “আমি একা নই, কিরণ মাস্টারসহ আরও অনেকে দখলে রেখেছে। আমরা কোনো ইজারা দিই না।”

বাজারের ব্যবসায়ী মানিক দাস, কৃষ্ণ রায়, প্রাণেশ সরকার প্রমুখ জানান, তাদের কাছ থেকে কোনো ধরনের ইজারা নেওয়া হয়নি। নৌ ঘাটের মাঝি জমাল মিয়াও জানান, “আমরা কোনো নৌকার ইজারা দিইনি, কেউ টুলও নেয়নি।”

এ বিষয়ে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ বলেন, “সরকারি মার্কেট থেকে ইজারা আদায় করার অধিকার ইজারাদারের রয়েছে। কেউ দখলে রাখলে বিষয়টি দেখা হবে।” তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন

error:

লাখাইয়ে মাদনা বাজারের সরকারি মার্কেট দখলে, ইজারায় বাধা

আপডেট সময় ০৫:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫